বাংলাদেশের আশ্রয় নিলো আরও ১৩ বিজিপি সদস্য
মিয়ানমারের সংঘাত
টেকনাফের নাফ নদীতে নতুন করে আরও ১৩ জন বিজিপির সদস্য বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম।
কোস্টগার্ড উক্ত বিজিপি সদস্যদেরকে বিজিবি'র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর নিকট হস্তান্তর করে। বর্তমানে সর্বমোট ২৭৪ জন আশ্রয় গ্রহণ করে বাংলাদেশে অবস্থান গ্রহণ করছে।
গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমারের অধিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। যাদের মধ্যে ৩০২ জনই বিজিপি কর্মকর্তা এবং তাদের পরিবার, ও দুই সেনা সদস্য ছিলেন।
