বগুড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
বগুড়ার দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এই সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক।
এ সময় প্রধান তিনি বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর অন্যতম লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনার থেকে জনগণ গবাদি পশুপালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে জানতে পারবে। ফলে জনগণ উপকৃত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি আমাদের এসব কাজে উৎসাহ জোগাবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে প্রধান সমমন্বয়ক হিসাবে উপিস্থিত ছিলেন ডা. সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার একেএম ফরহাদ।
বগুড়া জেলায় এখন ১৩ লাখ ৭৫ হাজার গরু এবং ৭ লাখ ৬০ হাজার ছাগল আছে। প্রদর্শনীতে ৪০টি স্টলে উন্নত এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন- গাভি, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর, শৌখিন পাখি, পোষাপ্রাণী প্রদর্শন করেন উদ্যোক্তারা। এর আগে সকালে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন।
