শ্রীপুরে জমজমাট বৈশাখী বইমেলা
গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বৈশাখী বইমেলা। বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার কুসুমকলি বিদ্যানিকেতন প্রাঙ্গণে এই বইমেলা শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুক্রবার বিকাল ৫ টা পর্যন্ত চলবে এ মেলা।
কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার সভাপতি এ্যাড. আশরাফুল ইসলাম রতনের সভাপতিত্বে মেলা উদ্ধোধন করেন শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও গীতিকার মহসিন আহমেদ।
কুসুমকলি বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শওকত ওসমান সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব কবি ও লেখক ড. সেলিম রেজা, মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, কবি ও গল্পকার মেহেদী হাসান রনী, কবি খন্দকার ছাইম, বাংলা ভিশন প্রোডিউসার (প্রোগ্রাম)আবু হানিফ, শ্রীপুর উপজেলার সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ,আবেদ আলী গার্লস স্কুল ও কলেজের শিক্ষক আতাউল হক নাসিমসহ প্রমুখ।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলা প্রাঙ্গণে ঘুরে ঘুরে বই কিনেছেন। বেলা গড়িয়ে বিকেল হতেই মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীর পদচারণে। তারা স্টল ঘুরে ঘুরে প্রিয় লেখকের বই সংগ্রহ করেছেন।
কথা হয় বইপ্রেমী দ্বিতীয় শ্রেণি শিক্ষার্থী মাইশার সাথে। তার কাছে জানতে চাওয়া হয় মেলা থেকে কয়টি বই নিলেন। তিনি জানান, ‘চারটি বই কিনেছেন চারটি প্রকাশনী থেকে। আরও অনেকগুলি বই নেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু এই মেলায় প্রিয় লেখদের বই পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।’
