গাজীপুরে সিএনজি-বাসের সংঘর্ষে নিহত ১
ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের টোক বাইপাসে সিএনজি ও বাস মুখোমুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভার নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর জনাব সুজন রঞ্জন তালুকদার।
নিহত আবু বক্কর কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের মাসুদ রানার ছেলে। বুধবার(১৭ এপ্রিল) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, গাজীপুরগামী ঢাকা মেট্রো জ-১৪-০৩৬৯ বাস ও পাকুন্দিয়া গামি গাজীপুর থ-১২-১৮৯২ সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয় এবং সিএনজির চালক আটকা পড়ে। এতে সে ঘটনাস্থলে মারা গেছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনে সিনিয়র অফিস দেওয়ান মোহাম্মদ আজাদ জানান, ‘ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। ’
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের আমরাইদ এলাকায় বাইক সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোশাররফ নামে এক ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হয়েছে।
