খুলনায় নদী মেলা ২০ এপ্রিল
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের যশোর-খুলনা-সাতক্ষীরা জেলার নদ-নদী রক্ষা, জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা সমাধানের উপায় নির্ধারণের লক্ষ্যে খুলনায় দিনব্যাপী নদী মেলার আয়োজনা করা হচ্ছে। শনিবার (২০ এপ্রিল) খুলনায় শিল্পকলা একাডেমিতে উত্তরণ ও পানি কমিটির আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে।
নদী মেলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র অঞ্চলের (আশাশুনি-দেবহাটা কালিগঞ্জ) সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, (অভয়নগর-বাঘারপাড়া) সংসদ সদস্য এনামুল হক বাবুল, (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, (সাতক্ষীরা সদর) সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান, (মনিরামপুর) সংসদ সদস্য মোঃ ইয়াকুব আলী, (কেশবপুর) সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম ও (সংরক্ষিত নারী আসন) সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
নদী মেলায় উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষজ্ঞ সংস্থা সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক ড. মালিক ফিদা আব্দুল্লাহ খান, আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক জহির-উল হক খান এবং আলোচক হিসাবে অন্যান্যদের সঙ্গে উপস্থিত থাকবেন পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিম জোন, খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
খুলনা, সাতক্ষীরা ও যশোর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিকবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধিবৃন্দ।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নদী ও পরিবেশ নিয়ে আন্দোলনকারী নাগরিক সংগঠনের প্রতিনিধি, ভূমি কমিটি, পানি কমিটি’র প্রতিনিধিসহ এই অঞ্চলের ভূক্তভোগী প্রায় ৫ শতাধিক প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
