ফটিকছড়িতে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলার বিবিরহাট বাজারে পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ন আহবায়ক শিল্পপতি সরোয়ার আলমগীর।
পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আযাদের সঞ্চালনায় এই ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু তাহের সিদ্দিকী, মনছুর আলম চৌং, উপজেলা বিএনপি সদস্য বদিউল আলম তালুকদার ও নাজিম উদ্দিন শাহীন।
ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেন, ঈদে আমরা সবসময় এই প্রত্যাশা করি যে, দেশের সব মানুষের মধ্যে আনন্দ আসবে এবং আনন্দের সঙ্গে তারা ঈদুল ফিতর পালন করবেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তাতে ঈদের আনন্দ নেই। দেশে অর্থনৈতিক অবস্থা দিনদিন খারাপ হচ্ছে এবং একইসঙ্গে সাধারণ মানুষ কর্মচ্যুত হচ্ছেন। ইনশাআল্লাহ শিগগির এই অবস্থার শেষ হবে। দেশের মানুষ এই স্বৈরাচারের পতন করেই ছাড়বে। এই জালিম সরকারের পতনের পর মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করবে।
তিনি বলেন, আমরা পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন এই অবস্থার অবসান ঘটান। আমরা যেন এই স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, আমরা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি।
এতে অন্যদের মধ্যে ডাক্তার নাজিম উদ্দিন, জয়নাল আবেদীন, জালাল উদ্দীন চৌং, আলাউদ্দিন চৌধুরী, আতিক চৌধুরী, জসিম উদ্দিন, কৃষকদলের সাধারণ সম্পাদক নূরুল হুদা, যুবদল নেতা মোশারাফুল আনোয়ার মশু, রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, যুগ্ন আহবায়ক মাহফুজ, যুবদল নেতা প্রিন্স ওমর ফারুক, মোজাহারুল ইকবাল লাভলু, সাহাবুদ্দিন, আবছার, ইব্রাহিম, শ্রমিকদল নেতা দৌলত মিয়া উপস্থিত ছিলেন।
