দর্শনায় রেললাইনের পাশে রক্তাক্ত লাশ
চুয়াডাঙ্গার দর্শনায় রেললাইনের পাশ থেকে দিলীপ কুমার হালদার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে যুবকের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু নাকি অন্য কিছু??
দিলীপ কুমার হালদার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের কার্তিক হালদারের ছেলে।
দর্শনা রেলওয়ে (জিআরপি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টায় খবর পেয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে পরিচয় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অনুমানিক রাত ১টার দিকে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। লামের পাশ থেকে একটি মোটরসাইকেল ফোন উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
