গাজীপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
গাজীপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জয়দেবপুর রেলগেট হয়ে ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রবেশ করে। এরপর ভাওয়াল রাজবাড়ী মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া খান। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংস্কৃতিক জোটের সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
সবশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
