রায়পুরায় ফরিদা ইয়াসমিনের ঈদ উপহার বিতরণ
নরসিংদীর রায়পুরায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন-এর উদ্যোগে তার নিজ গ্রামে ৬ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে নিজ গ্রামে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুরের মানুষের মাঝে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফরিদা ইয়াসমিন এই ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহামুদ, বিবিএল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, অলিপুরা ইউনিয়ন পরিষদ সদস্য হারিছুল হক ভূঁইয়া মেম্বার, সমাজ সেবক শাফায়েত উল্লা শিশু, উত্তরবাখর নগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লোকমান, আওয়ামী লীগ নেতা সমাজসেবক বাদল মিয়া, সমাজসেবক রহমান ভূঁইয়া, সমাজসেবক আক্তার হোসেন, সমাজসেবক শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
