লক্ষ্মীপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন র্যালি
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন র্যালি।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, পুলিশ সুপার আকতার হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও স্কুলের শিক্ষক- শিক্ষথীরা ।
দ্য নিউজ/এসএ
