বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ নিহত ৩
বগুড়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা ৪ যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। নিহত ৪ জনেই বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের এবং জাতীয়তাবাদী শ্রমিকদলেরও নেতা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম হোসেন মন্ডল (৫৪), আব্দুল হান্নান (৪৫) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪১)।
পুলিশ তাদের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের নিকট বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি আরও জানান, বগুড়াগামী একটি বাসের সঙ্গে নওগাঁগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই হান্নান ও আলমগীর মারা যারা যান। পরে গুরতর আহত অবস্থায় প্রাইভেটকার চালক ফাইনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
