লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপি নেতা দুলুর স্থায়ী জামিন
লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা হত্যা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামি তিনি। লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান সোমবার এ রায় দেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন। পরবর্তীতে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুকে ১নং আসামি করাসহ বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের ৮১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছিল।
উল্লেখ্য, বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর আইনজীবী মো. রাকিবুল ইসলাম খান লালমনিরহাট সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলাতেও জামিন পান এই বিএনপি নেতা।
