বরই খেয়ে দুই বোনের মৃত্যু, কী বলছে আইইডিসিআর
রাজশাহীতে বরই খাওয়ার পর অসুস্থ হয়ে দুই বোনের মৃত্যুর কারণ হিসেবে ‘মেনিংগোকোকাল মেনিনজাইটিস’ রোগকে দায়ী করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তবে, এটা নিশ্চিত করে তারা বলতে পারেনি। বরং পর্যবেক্ষণের মাধ্যমে তারা এটা সাসপেক্ট করছে। রোববার দুপুরে আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, এই মৃত্যুর কারণ বলতে আমরা সরাসরি কোন এভিডেন্স পাইনি। আমরা এনালাইসিস করে সাসপেক্ট করেছি এই মৃত্যুর কারণ মেনুভো ককটাল মেনুজেটিস।
গত মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিন দিনের ব্যবধানে দুই বোনের মৃত্যু হয়। এরা হলেন- মুনতাহা মারিশা ও মুফতাউল মাশিয়া। মুনতাহা মারিশার বয়স ২ বছর। আর মুফতাউল মাশিয়ার বয়স ৫ বছর। রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মনজুর রহমানে দুই মেয়ে সন্তান। মনজুর রহমানের রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক ও তার স্ত্রী পলি খাতুন। তারা রাজশাহীর চারঘাটের সারদায় ক্যাডেট কলেজের কোয়ার্টারে থাকতেন।
রোববার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন জানান, ওই দুই শিশুর মৃত্যুর কারণ জানতে আমরা সেখানে যায় ও কিছু নমুনা সংগ্রহ করি। এরপর আমরা পরীক্ষা-নিরীক্ষা করে সাসপেক্ট হিসেবে ‘মেনিংগোকোকাল মেনিনজাইটিস’ রোগে মৃত্যু হতে পরে বলে ধারণা করছি।
