পাটগ্রাম ও হাতীবান্ধায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন
লালমনিরহাটের পাটগ্রামে ও হাতীবান্ধায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। পাটগ্রামে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক এটিএম আখতারুল ইসলাম শফিক এবং হাতীবান্ধায় শাহজাহান আলী। এই সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ।
শনিবার পাটগ্রাম উপজেলার পাবলিক ক্লাব ও লাইব্রেরি অডিটোরিয়ামের সম্মিলিত সাংস্কৃতিক জোটের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে অধ্যাপক এটিএম আখতারুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক হিসেবে আরাফাত সুলতান কার্নিজ নির্বাচিত হন।
হাতীবান্ধা উপজেলা কমিটিতে শাহজাহান আলী সভাপতি এবং রোকনুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
উভয় উপজেলায় কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ময়জুল ইসলাম ময়েজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন মামুন এবং সাংগঠনিক সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
