পূবাইলে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে ট্রেনে কাটা পড়ে এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ফজল (৫৫)। তিনি ফরিদপুর জেলার মাদারীপুর থানার লক্ষিপুরা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ নাজিউর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০নং ওয়ার্ড এর মাঝুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গত দুই সপ্তাহে এই লাইনে আরও দু’জনের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ নাজিউর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ফজল মিয়া একজন বাক প্রতিবন্ধী ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
