বিথার ফাউন্ডেশনের উদ্যোগে ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
খুলনায় বিথার ফাউন্ডেশনের উদ্যোগে ৮০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে নগরীর নিজ বাসভবন মর্ডান টাওয়ার এর নিচে এক আয়োজনের মাধ্যমে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি তেল।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিথার ফাউন্ডেশনের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু রেজা। তিনি বলেন, বেঁচে থাকাবস্থায় শহীদ ইকবাল গরিব ও অসহায় মানুষের জন্য কাজ করেছেন। তার সেই স্বপ্ন এখন লালন করছে বিথার ফাউন্ডেশন। বেঁচে থাকাবস্থায় শহীদ ইকবাল গরিব ও অসহায় মানুষের জন্য কাজ করেছেন। তার সেই স্বপ্ন এখন লালন করছে বিথার ফাউন্ডেশন। বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বিথার ফাউন্ডেশন মানুষের পাশে থাকছে। এ অঞ্চলের দুস্থ মানুষ সব সময় বিথার ফাউন্ডেশনকে কাছে পাবে। পর্যায়ক্রমে এ অঞ্চলের সাড়ে তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার আশা প্রকাশ করে তিনি।
এ সময়ে অন্যদের মধ্যে ফাইরুজ ফাইজা বিথার,রেজাউল হক,হিমু,রাশেদ,সোহাগ, জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
