বাগেরহাটে অপরাজিতা নারী নেটওয়ার্কের অভিজ্ঞতা বিনিময়
বাগেরহাটে জেলা পর্যায়ে সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে জেলা অপরাজিতা নেটওয়ার্কের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।
জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি অ্যাড. শরিফা খানমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আকিব উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল কাদের, জেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, মহিলা পরিষদের সভানেত্রী অ্যাড. সীতা রানী দেবনাথ, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, মোংলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, রূপান্তরের প্রোগ্রাম সমন্বয়কারী সুবল ঘোষ, ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার ও আতাবুর রহমান টিপু প্রমুখ।
বক্তারা বলেন, আমরা পুরুষ বা নারী নয় আমরা মানুষ। এ বিশ্বাস নিয়ে আমরা যখন এগিয়ে যাবো, তখন নারী পুরুষের সমতা প্রতিষ্ঠিত হবে। সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নারী জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের অপরাজিতা, জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপান্তর অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী কোটাসহ নারীদের উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
