রাঙ্গামাটিতে জাতীয় গণহত্যা দিবস পালিত
রাঙ্গামাটিতে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ ২৫ মার্চ এ উপলক্ষে আজ জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মীর আবু তৌহিদ সহ বীর মুক্তিযোদ্ধা ও পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অপারেশন সার্চলাইট’ নামের ওই অপারেশনে নির্বিচার মানুষ হত্যা করে পাকিস্তানের হানাদার বাহিনী । একাত্তরের বীভৎস গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়।
