মেহেরপুরে ৭ জুয়াড়ী আটক
মেহেরপুরে জুয়া খেলার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। রোববার গাংনী থানার ওসি তাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- জেলার গাংনী উপজেলার রামনগর গ্রামের আসমত আলী (৪৮), জানেবুল ইসলাম (৩৫), মেছের আলী (৫২),সাহাজুল ইসলাম (২৭), ইউনুস আলী (৪৩), সাহাজুল বিশ্বাস (৫৫) ও ইয়ার আলী (৫৫)।
ওসি তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি দল রামনগর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় জুয়ার খেলার জন্য ব্যবহৃত দুই সেট তাস ও নগদ ২৫০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলায় হয়। তাদের রোববার মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
