মাদরাসার ২০০ ছাত্রকে ঈদ উপহার দিলো নান্দনিক মাদারীপুর
মাদারীপুরে ২৫টি মাদরাসার দুই শতাধিক ছাত্রকে ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নান্দনিক মাদারীপুর। বৃহস্পতিবার আছর বাদ খাগদী এলাকার দারুস সুন্নাত মোহেবিনিয়া দ্বীনিয়া মাদরাসায় এসব উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা: গোলাম সরোয়ার।
নান্দনিক মাদারীপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর মকবুল হোসেন, মাদরাসার উপদেষ্টা মাহবুবুর রহমান, সভাপতি মিজানুর রহমান, রাস্তি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন নান্দনিক মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান রুবেল মুন্সি, সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রোমান হাওলাদার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যরা। উপহার সামগ্রী বিতরণ শেষে ৩ শতাধিক মুসুল্লীর জন্য দোয়া ও ইফতারের ব্যবস্থা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ইতালি প্রবাসী জামাল খন্দকার।
আয়োজকরা জানান, জেলা সদরের ২৫টি মাদরাসার কম সৌভাগ্যবান ২ শতাধিক ছাত্রকে আমরা ১টি করে পায়জামা, পাঞ্জাবী, টুপি ও মিসওয়াক সহ তাদের যাতায়াত ভাড়ার ব্যবস্থা করেছি। সবাইকে উন্নতমানের ইফতারের ব্যবস্থা করেছি। আমাদের এই ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
