মেহেরপুরে তরমুজ ও আনারসের বাজারে অভিযান
মেহেরপুরে তরমুজ ও আনারসের বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর জেলা শহরের হোটেল বাজার, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন অস্থায়ী দোকান ও আড়তে অভিযান পরিচালনা করেন। এসময় তরমুজ ও আনারস অতিরিক্ত মূল্যে বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এসময় মেহেরপুর পুলিশের একটিদল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
