খাগড়াছড়িতে পর্যটক সেবা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা
খাগড়াছড়িতে পর্যটকদের সেবা নিশ্চিতে ও টেকসই পর্যটনের উন্নয়নের লক্ষ্যে সড়ক পরিবহণ জীপ মালিক সমিতি ও পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা সদরে হিল ফ্লেভারস রেস্টুরেন্ট হল রুমে ট্যুরিস্ট পুলিশ খাগড়াছড়ি জোনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সড়ক পরিবহণ জীপ মালিক সমিতির সভাপতি মো. আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।
সভায় পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এরমধ্যে জীপ ও পিকাপ পার্কিং এর জন্য খাগড়াছড়ি শহর এবং সাজেকে টার্মিনালের ব্যবস্থা করা, চালকদের নির্ধারিত পোশাক নিশ্চিত করা।
মতবিনিময়কালে প্রধান অতিথি ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী খাগড়াছড়িতে আগত পর্যটকদের কোনধরনের অসুবিধা যেনো না হয় সেদিকে লক্ষ্য রাখার সবাইকে অনুরোধ করেন। এছাড়া তিনি পরিবহন মালিক সমিতিদের দাবির প্রেক্ষিতে টার্মিনাল স্থাপন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি পলক দেওয়ান, জীপ মালিক সমিতির সহ-সম্পাদক অরুন কুমার দেব ও লাইন সম্পাদক মো. সেলিম উদ্দিন প্রমূখ।
