মেহেরপুরে তামাকঘরে অগ্নিকান্ড
মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে একটি তামাক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালের দিকে চকশ্যামনগর গ্রামের বাদশা মন্ডলের তামাক ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, চকশ্যামনগর গ্রামের সুরুজ আলীর ছেলে বাদশা মন্ডল এর একটি তামাক ঘরে তামাক পোড়ানোর কাজ চলছিল। বিকালের দিকে হঠাৎ করে তামাকের একটি পাতা ভিতরের পাইপের উপর পড়লে, আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তামাকঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
চাষি বাদশা মন্ডল জানান, আগুনে পুড়ে আমার ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
