মাধবদীতে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শনে এমপি রোজী
নরসিংদী সদর উপজেলার দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারী বাজার মাধবদীর শেখেরচর বাবুর হাটের জিয়াউদ্দিন মার্কেটে গত ১৬ মার্চ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ৩২ দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতি হওয়া দোকান ও দোকান মালিকদের দেখতে মাধবদীতে ছুটে যান নরসিংদী জেলার সংরক্ষিত আসনের এমপি ইন্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী। আজ বুধবার সকালে তিনি ঘটনাস্থলে যান।
এমপি মাসুদা সিদ্দিক রোজী বলেন, আগুনে যাদের দোকান এবং মালামাল পুড়ে গেছে তাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, আমি আমার পক্ষ থেকে যতোটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকদের পাশে থাকবো।
