নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে ফতুল্লায় ক্রোনী এপারেলস কারখানায় কয়েক মাসের বকেয়া বেতন মঙ্গলবার পরিশোধ করার কথা থাকলেও সেই কথা রাখেনি মালিকপক্ষ। এতে ওই কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কারখানার সামনে ঢাকা মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এসময় সড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার সড়কে যানজটের তৈরি হয়। কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক ও স্টাফ এই বিক্ষোভে অংশ নেয়।
শ্রমিকরা জানান, ওইদিন সকালে শ্রমিকরা কাজে যোগদানের পর বেতন না পাওয়ার বিষয়টি নিশ্চিত হতেই কাজ ফেলে সড়কে নেমে আসেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
ক্রোনী এপারেলসের একজন স্টাফ বলেন, ‘গত শনিবার আমরা বিক্ষোভ করেছি। তখন আমাদের বললো মঙ্গলবার দিবে। আজকে বেতন দেয়ার নাম নেই। এভাবে আর কতদিন অত্যাচার সহ্য করবো জানি না।’
কারখানার আরেক শ্রমিক বলেন, ‘বার বার বকেয়া বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। এখন রোজার মাস, সামনে ঈদ। বেকায়দায় পড়ে আটকে গেছি। বহু টাকা ঋণ করে চলছি। এগুলো পরিশোধ করতে হবে।’
আন্দোলনরত শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এলে তারা রাস্তা ছেড়ে দিলেও কারখানার সামনে অবস্থান নেয় বেলা ১২টা পর্যন্ত। শ্রমিকদের শান্ত করতে মালিকপক্ষের সাথে যোগাযোগ করলে বুধবার বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা বলেন, ‘আজকে মালিকপক্ষের বেতন পরিশোধ করার কথা ছিলো। কিন্তু তা করতে না পারায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।
