মেহেরপুরে সাংবাদিক মহাসিন আলীর ইন্তেকাল
মেহেরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মহাসিন আলী ইন্তেকাল করেছেন (ইন্না---রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার ভোররাতে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি মারা যান। এর আগে তিনি মেহেরপুর জেলা শহরস্থ নিজ বাসভবনে স্টোকে করেছিলেন।
রোববার বাদ আসর মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
