পাংখোয়াদের প্রার্থনা স্থান গিলগাল গীর্জার উদ্বোধন
রাঙ্গামাটি শহরে রাঙ্গাপানি বৈশালী পাড়ায় পাংখোয়া জনগোষ্ঠীর প্রার্থনা স্থান গিলগাল গীর্জা উদ্বোধন করা হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী আজ গিলগাল গীর্জার উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পাংখোয়া খ্রীষ্টান জনগোষ্ঠীর জন্য এই চার্চ নির্মাণ করেন।
ইভ্যানজেলিক্যাল চার্চ অব বাংলাদেশ (ইসিবি) সাধারণ সম্পাদক লালছোয়াকলিয়ানা পাংখোয়া রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে গীর্জা ভবন উৎসর্গ প্রার্থনা করেন গিলগাল গীর্জার দায়িত্ব প্রাপ্ত পাস্টার ভানরেম পাংখোয়া। প্রার্থনা অনুষ্ঠানে রাঙ্গামাটি পৌর এলাকায় বসবাসরত পাংখোয়া জনগোষ্ঠী অংশ নেন।
