২ টাকায় ৭ পদের ইফতার
রমজানের প্রথম দিন থেকে শ্রীমঙ্গলে দুই টাকার বিনিময়ে হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। 'দ্য হেল্পিং উইং' নামে একটি সংগঠনের উদ্যোগে প্রথম রোজা থেকে শহরের রেল স্টেশন চত্বরে শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাত্র দুই টাকার বিনিময়ে গরীব মানুষের মাঝে তুলে দেওয়া হয় সাত পদের ইফতার ৷
জানা যায়, ২০২১ সালে প্রথম শ্রীমঙ্গলে দুই টাকায় ইফতার নামক প্রোগ্রাম আয়োজন করে এ সংগঠনটি৷ গত দু’বছর পুরো রমজানব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দিয়েছিলেন তারা৷ এরই ধারাবাহিকতায় এবারও রমজানের প্রথমদিন থেকেই দুই টাকার বিনিময়ে এ কার্যক্রম শুরু করেছেন সংগঠনের সংশ্লিষ্টরা ৷
দ্য হেল্পিং উইং শ্রীমঙ্গল কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ইফতার প্যাকেট বিতরণে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য হৃদয়, তারেক আহমেদ, ওয়াসিফ আহমেদ, অনির্বাণ পাল, আজমান হোসেন চৌধুরী ফারদিন আহমেদ, মোহাম্মদ দিদার খান, আলভি আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ মুনতাসির এলাহী, হামজাল আলামিন চৌধুরী, ফারহান আহমেদ, জিসান, মাশফি আহমেদ, সিয়াম আহমেদ লাবিব চৌধুরী, আলভী আফসার রিফাত, রুহান আহমেদ, তাহিম চৌধুরী। আয়োজকরা জানিয়েছেন, তাদের এই আয়োজনের পুরোটা নির্ভর করে বিত্তবানের কাছ থেকে প্রাপ্ত সাহায্যের ওপর৷ তাই আয়োজকরা সামর্থ্যবানদের অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার অনুরোধ করেছেন৷
পর্যাপ্ত সাহায্য পেলে পুরো রমজানব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন সংগঠনটির কো-অর্ডিনেটর ফারহান হোসেন চৌধুরী। কোনো কিছু জানার থাকলে বা যোগাযোগের জন্য ০১৭৯০৮৮১৭৫১ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তিনি।
