গাজীপুরে একরাতে ৬টি দোকানে চুরি
গাজীপুর মহানগরীর পূবাইলে একরাতে দু’টি ব্যাটারির দোকানসহ ছয়টি দোকানে তালা ভেঙে ও টিন কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চোরের দল দোকানে থাকা নগদ টাকা, ব্যাটারি, আইপিএস, তার, কাপড়ের দোকান থেকে থ্রি-পিস মোবাইলের মিনিট কার্ডসহ মুল্যবান মালামাল হাতিয়ে নেয়। ঘটনার পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত দোকান ও মালিকরা হলেন, ভূইয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. হোসেন ভূইয়া, মদিনা ব্যাটারি এন্ড টায়ার সোপ স্বত্বাধিকারী মো. শওকত হোসেন, এনআরএল এলুমিনিয়াম স্বত্বাধিকারী মো. রাসেল গাজী মোক্তার হোসেন, নাইম, সম্রাট।
পূবাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। তারপরও ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।
