মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ২
মেহেরপুরে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাত ৮টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের হামিদুল শেখের ছেলে মহিদুল শেখ (২৫) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (২৪)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর এলাকায় ডিবি পুলিশের একটিদল সেখানে অভিযান চালায়। এসময় ৪০ বোতল ফেনসিডিলসহ মহিদুল শেখ ও পারভেজ হোসেনকে আটক করে। তিনি আরও জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
