হবিগঞ্জে দুই ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নিকট থেকে ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া ও বাহুবল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হচ্ছে, উপজেলার ভাটপাড়া গ্রামের ময়না মিয়ার ছেলের কামরুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জমসেদ আলীর ছেলে ওসমান গণি।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন।
তিনি বলেন, গত শুক্রবার রাত ৩টার দিকে বাহুবলে আকিজ ফুড এন্ড বেভারেজের একটি নির্মাণাধিন প্রকল্প এলাকাতে ১৫-২০ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় তারা নিরাপত্তাপ্রহরী সবুজ হাওলাদারকে কুপিয়ে জখম করে দেশি-বিদেশি বিভিন্ন মালামাল নিয়ে যায়। যার মূল্য অন্তত প্রায় পৌনে ২ কোটির টাকার বেশি। ঘটনার পরদিন এ ব্যাপারে বাহুবল থানায় একটি মামলা দায়ের করা হয়।
