সরকারি গাড়িতে ফেনসিডিল, ঝিনাইদহে আটক ৩
ঝিনাইদহে সরকারি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৬ । এ সময় গাড়ির চালকসহ মোট তিনজনকে আটক করা হয়। শনিবার ভোরে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের মধুপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গাড়িটি ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল বলে জানা গেছে।
ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি সরকারি দপ্তরের গাড়িতে ফেনসিডিল বহন করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে মধুপুর বাজার এলাকায় (ঢাকা মেট্রো ঘ ১৫-৭৭২৪) কালো রঙের পাজেরো গাড়িটি থামানো হয়। এ সময় গাড়ি তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছে গাড়িটি সড়ক ও জনপদ বিভাগের। যা সরকারি কাজে ব্যবহার করা হতো। তবে তাদের নাম পরিচয় পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
