গাজীপুরের সনমানিয়া ইউনিয়নে প্রচারণার শেষদিন আজ
উপ-নির্বাচন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার রাত ১২ টায়। শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ৬ চেয়ারম্যান প্রার্থী।
প্রার্থীরা হলেন- মো. মোবারক হোসেন (ঘোড়া), আবদুল হক (আনারস), মো. কাউছার কিবরিয়া, (টেবিল ফ্যান) শফিকুল ইসলাম (চশমা), মো. সোলায়মান মোল্লা (অটোরিকশা), শাহ আলম কাজল (মোটরসাইকেল)।
জানা যায়, ৬ প্রার্থী হলেও মূল লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আবদুল হক ও অপর স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেনের মধ্যে।
রির্টানিং অফিসার ও কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. মাহাবুবুর রহমান ভূঁইয়া জানান, আগামী শনিবার ভোট। ৯টি কেন্দ্রে মোট ভোটার ২৭ হাজার ৫৭৩ জন। নির্বাচনী মাঠে ২৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩ জন ম্যাজিস্টে্ট-এর নেতৃত্বে র্যাব ও বিজিবি মাঠে থাকবে।
ভোটাররা জানায়, শেষ সময়ে মাঠের কৌশল ও ভোটারদের যিনি কাছে টানতে পারবেন, তিনিই বিজয়ের মালা পরবেন।
প্রার্থী আব্দুল হক বলেন, আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। অপরদিকে, প্রার্থী মো. মোবারক হোসেন বলেন, আমি সনমানিয়ার জনগণ মনোনীত প্রার্থী।
উল্লেখ্য, সনমানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মালেক ভুইঁয়া মৃত্যুতে এ আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে।
