সাদিক কায়েম মঞ্চে ওঠার পরপরই আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম মঞ্চে ওঠার পরপরই আগুন জ্বলে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলা একাডেমির বটতলায় অবস্থিত নজরুল মঞ্চে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর প্রকাশনা উৎসব চলাকালে মঞ্চে হঠাৎ এই আগুন লাগে। সে সময় সাদিক কায়েম মঞ্চেই উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, সাদিক কায়েম মঞ্চে ওঠার পরপরই সেখানে আগুন জ্বলে ওঠে এবং উপস্থিত কয়েকজন দ্রুত পা দিয়ে তা নেভানোর চেষ্টা করছেন।
