চবিতে ভিন্নষড়জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ভিন্নষড়জ ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সেমিনার ও সাংস্কৃতিক আয়োজনের আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রথম পর্বে সেমিনার অনুষ্ঠিত হয়, যার শিরোনাম ছিল “মূল্যবোধ বিকাশে সংস্কৃতি চর্চার ভূমিকা”।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ভিন্নষড়জের সদস্য মেহেরাব, সায়ন্তী ভট্টাচার্য, সামিয়া নদী ও সৃষ্টি দাশ। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মিজানুর রহমান মিজু, সহযোগী অধ্যাপক, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; ঔপন্যাসিক মেহেরুন্নেসা রোজী; এবং কবি মাসুম খান। সেমিনারে সভাপতিত্ব করেন এ.কে.এম কৌশিক আহমেদ, সভাপতি ভিন্নষড়জ ও সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ভিন্নষড়জ সদস্যবৃন্দ শাস্ত্রীয় সংগীত, লোকসংগীত, কাওয়ালী, মাইজভান্ডারী, পূঁথি পাঠ, আবৃত্তি এবং নাটক পরিবেশন করেন।
