চাঁবিপ্রবিতে ঈদুল ফিতরের ১২ দিনের ছুটি ঘোষণা
জুমাতুল বিদা, শব-ই-ক্বদর, ঈদ-উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
বিশ্বিবিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর, ঈদ-উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। তবে ২১ এপ্রিল থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষাসহ সকল কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে ছুটে যান শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর চাঁবিপ্রবিয়ানদের এটিই প্রথম পবিত্র ঈদ-উল-ফিতর। তাই শেষ কর্মদিবসে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অন্যরকম আমেজ ছিল।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী এ ছুটি নির্ধারান করা হয়।
