সার ডিলার নিয়োগে নতুন বিজ্ঞপ্তি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
সংগৃহীত ছবি
‘সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ অনুযায়ী দেশের বিভিন্ন জেলার শূন্য ডিলার ইউনিটে নতুন ডিলার নিয়োগে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম চলছে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, শূন্য ডিলার ইউনিটের বিপরীতে ডিলার নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র দাখিলের সর্বশেষ সময় ৩১ আগস্ট ২০২৬।
এ বিষয়ে বিস্তারিত তথ্য কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছ থেকে জানা যাবে। সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
