জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জ জেলার সমগ্র উপজেলার ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৬৮৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মানবকল্যানমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন। শনিবার বেলা ১১টায় শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদানের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি ও সম্মাননা তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি খাজা টিপু সুলতান । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মীর মোহম্মদ মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন,আমি যা তোমাদের কাছে চেয়েছি তা আমি পেয়ে গেছি। আমি তোমাদের কাছে আরেকটা জিনিস চাইবো সেটা হল একজন ভালো মানুষ হওয়া। মহান ওলি হযরত খাজা মোজাম্মেল হক (রঃ) বলেছেন “তোমার কর্মের মধ্যেই তোমার ইবাদত নিহিত আছে, আমাদেরকে আমাদের সর্বদা নিজের আত্মার সাথে জ্বিহাদ করতে হবে কারন সয়তান সব সময় আমাদরে কে বিপথে চালিত করতে চেষ্টা করে। আমরা যদি কোথাও চাকরি বা ব্যবসা করি তাহলে কৃত্তিম ভাবে কাউকে ঠকানো যাবে না। কোন অবস্থাতেই মিথ্যে কথা বলা যাবে না। আমরা এভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই মহান আল্লাহপাক আমদেরকে উঁনার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। একদিন নিশ্চয়ই আমরা প্রমান করতে পারব যে আমরা সবার চেয়ে উত্তম। আমি শুক্রিয়া জানাই মহান রসুল পাঁক (সাঃ) ও মহান ওলি আল্লাহ গনের প্রতি। “সর্বশেষে উঁনি সবাইকে অভিনন্দন জানিয়ে ওঁনার মূল্যবান বক্তব্য শেষ করেন।
ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় নানাবিধ মেধা ভিত্তিক প্রতিযোগিতামুলক অনুষ্ঠান “মেধায় মাতি” পর্বটি ছিলো অন্যতম আকর্ষন। জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের গান এবং নাট্য ব্যাক্তিত্ব শহিদুজ্জামান সেলিমের উপস্থিতিতে সকলেই অনুষ্ঠানে আনন্দে মেতে ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তিপ্রদান কার্যক্রমের পাশাপাশি আরো ২টি মানবকল্যানমুলক কার্যক্রম করে আসছে সারা দেশজুড়ে। অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামুল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ‘ছাদকা- ই – জারিয়া’ হিসেবে এককালীন মুলধন প্রদান করে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা, শাহজাদপুর থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইন-চার্জ, জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অতিথি ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবি মানুষজন ।
