চিকেনপক্স এড়াতে ডায়েটে রাখুন এই ৫ খাবার
ছবি- সংগৃহিত
শীতের পর বসন্তের শুরু। এই সময়টা আবহাওয়া গরম থাকার কথা নয় । বাইরে বের হলেই বসন্তের হাওয়ার স্পর্শ লাগবে এমনটা হওয়াই তো স্বাভাবিক। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেনো গরমের মাত্রাটা বাড়ছে । তাপমাত্রার পারদ ওঠানামা করছে। কখনও ঠান্ডা লাগছে, কখনও আবার গরম। প্রকৃতির এই খামখেয়ালি আবহাওয়ায় এমনিতেই রোগবালাইয়ের আশঙ্কা থাকে। তবে গুরুত্বের বিষয় হচ্ছে শীতের শেষে বসন্তের হাত ধরে চোখরাঙানী দেয় চিকেন পক্স। বায়ুবাহিত এই ছোঁয়াচে রোগ বিশেষত শিশুদের, যাঁদের এর আগে হয়নি তাঁদের অবশ্যই এই সময়ে অনেক বেশি সাবধান থাকা জরুরি। এমনকি, যাঁদের ইতোমধ্যেই এই অসুখ এক বার হয়েছে, সতর্ক না থাকলে তাঁরাও শিকার হতে পারেন এই অসুখের। তাই সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
এই সংক্রামক রোগটি খুব সহজেই একজনের থেকে অন্য জনে ছড়ায়। এজন্য সতর্ক থাকতে হবে প্রথম থেকেই। চিকিৎসকদের মতে, এই সময়টাতে বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার ও লম্বা হাতা পোশাক পরলে ভাল। এই অসুখ ঠেকাতে বিশেষ করে শরীরের প্রতিরোধ ক্ষমতার দিকে নজর দিতে হবে। এই মৌসুমে কোন কোন খাবারগুলো খাবার তালিকায় রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তা আলোচনা করবো।
সজনে পাতা: বসন্তের এই সময়টাতে মাঝেমধ্যেই সজনে ফুল এবং ডাঁটা খেতে পারেন। বায়ুবাহিত নানা অসুখ ঠেকাতে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সজনে ফুল ও ডাঁটা বেশ উপকারী। বাজারে সজনে গুঁড়োও কিনতে পাওয়া যায়, সেটাও খেতে পারন।
নিম : নিমপাতা এমনিতেই জীবাণুনাশক। অনেক গুনের অধিকারী নিমপাতা যা বলে শেষ করা যাবে না। এই সময় বেশি করে নিমপাতা খেতে হবে। নিমপাতা সংক্রামক ভাইরাসের সঙ্গে লড়তে শরীরকে সাহায্য করে। স্বাদে তেতো হলেও এই পাতার গুণ ব্যাপক।
মৌসুমী টক ফল : মুসাম্বি, কমলালেবু, পাতিলেবু ডায়েটে বেশি করে রাখুন। এই সব ফলে থাকা ভিটামিন সি শরীরের প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
সবুজ শাকসবজি : সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো উপাদান। যা শরীরের প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। খাবার তালিকায় এগুলো রাখতে পারেন।
টক দই: শরীর ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে টক দই। ভিতর থেকে টক্সিন মুক্ত থাকলে রোগ প্রতিরোধক্ষমতা এমনিতেই বেড়ে যায়। চিকেনপক্স এড়াতে তাই ভরসা রাখতে পারেন এই ধরনের প্রোবায়োটিক উপাদান যুক্ত খাবারের উপর।
