মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী মোহাম্মদ মোফাজ্জল হোসেন (৪৫)’কে গ্রেফতার করেছে র্যাব-৩।
রবিবার ১৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এবং মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোহাম্মদ মোফাজ্জেল হোসেন (৪৫)’কে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত মোফাজ্জেল দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদক এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। সে পেশায় একজন গাড়ি চালক ছিল । বিভিন্ন সময় যাত্রী পরিবহনের আড়ালে গাড়ির ভেতর অভিনব পদ্ধতিতে মাদক বহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। ২০০৯ সালে আইন-শৃঙ্খলা বাহিনী যশোর জেলার কোতোয়ালী থানা এলাকায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ তাকে আটক করে। তখন মোফাজ্জেল আট মাস কারাবরণ করে । জেল থেকে জামিনে বের হয়ে পলাতক থেকে পুনরায় মাদক ব্যবসায় যুক্ত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে সে আত্মগোপনে চলে যায়। অবশেষে গতরাতে র্যাবের হাতে ধরা পড়ে মোফাজ্জেল।
