বাসচাপায় মা-ছেলে নিহত
টাঙ্গাইলে বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে গোপলপুর উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে শাকিব মিয়া (১৯)।
পুলিশ জানায়- সকালে মাকে নিয়ে ছেলে শাকিব মিয়া মোটরসাইকেলে উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ‘দ্রুতগামী’ নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। বাসটি জব্দ করা হয়েছে। চালকে আটক করা সম্ভব হয়নি।
